পাকুন্দিয়ায় কাজীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৭:১২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুখিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার (কাজী) বিল্লাল হোসেনের (৫২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সুখিয়া বাজারে তার নিজ প্রতিষ্ঠান থেকে বিল্লাহ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত নিকাহ্ রেজিস্টার বিল্লাল হোসেন সুখিয়া পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেন এর ছেলে। 

আরও পড়ুন: প্রেমিকাকে ভিডিও কলে রেখে লাইভে আত্মহত্যা!

বিল্লাল হোসেন কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এ প্রসঙ্গে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/এসআই