এইচএসসি পরীক্ষা:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:০৫

মো. কবির হোসেন (সুজন), প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।

 

উদ্দীপক:সরকারের ‘ডেল্টা প্লান- ২১০০’ বা মহাপরিকল্পনায় ডেল্টা ফান্ডের কাঠামো ও ফান্ড পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এই নীতিমালা প্রণয়ন সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের দীর্ঘ চিন্তাভাবনার ফসল। এ বিষয়ে ১০ বছরব্যাপি প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ বাস্তবায়নাধীন এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করতে হয়।

 

ঘ) উদ্দীপকে প্রথম প্রেক্ষিত পরিকল্পনাকে মেয়াদের দৃষ্টিকোণ হতে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

 

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে প্রথম প্রেক্ষিত পরিকল্পনাকে মেয়াদের দৃষ্টিকোণ হতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলা হয়।

পাঁচ বছরের অধীনে যে কোনো মেয়াদের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলা হয়।

 

সরকারের ডেল্টা প্লান- ২১০০ বা মহাপরিকল্পনায় বা একশত বছরব্যাপি পরিকল্পনার আওতায় আরো বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং করছেন। যার মধ্যে ১০ বছরব্যাপি প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ যা বাস্তবায়নাধীন এবং ২য় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নের কাজ চলছে। যেহেতু এই ধরনের পরিকল্পনাগুলোর মেয়াদ ১০ বছর তাই নিঃসন্দেহে এই পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলা হয়।

 

ব্যাপক কর্মযজ্ঞের পূর্বশর্ত হলো পরিকল্পনা। তারই আশার কথা হলো ডেল্টা প্লান- ২১০০ বা সমৃদ্ধ ব-দ্বীপ গড়ার লক্ষ্যেই এই পরিকল্পনা। যাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় পর্যায়ে রাখার কথা বলা হয়েছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। এই মহাপরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই যার মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ১০ বছরব্যাপি ১ম এবং ২য় প্রেক্ষিত পরিকল্পনাও রয়েছে। তাই এতে মহাপরিকল্পনার যথার্থতা প্রকাশ পায়।