শীতের শুরুতে কৃষকরা ধান কাটার সঙ্গে সঙ্গে ধানের নতুন চাল গুঁড়া করে পিঠা-পায়েস তৈরি হতো গ্রামের ঘরে ঘরে। চাল গুঁড়া হতো কাঠের তৈরি ঢেঁকিতে। এখন ঢেঁকির সেই ধুপধাপ শব্দ আর শোনা যায় না। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে কারো কারো বাড়িতে ঢেঁকি আছে বটে, কিন্তু তার ব্যবহার কম। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের বুলবুলি খাতুন জানান, তিনি শখের বশে এখনো একটি ঢেঁকি বাড়িতে রেখেছেন। সময় পেলে কিংবা বাড়িতে মেহমান এলে ঢেঁকি পার দিয়ে চাল গুঁড়া করে পিঠা বানান। বর্তমানে তেল ও বিদ্যুত্ চালিত ধান-চাল ভাঙানোর মেশিনের প্রতাপে ঐতিহ্যবাহী কাঠের ঢেঁকি প্রায় বিলুপ্তির পথে।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
