আপনার রাশিফল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:২৬

মুহম্মদ আনিসুল হক

৩১ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১৭ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪। শুভ বার: রবি। শুভ রত্ন: গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।               

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। উত্তেজনা পরিহার করুন ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন। কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রা হতে পারে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।