তা র কা ব চ ন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২০:৪৫

আমি নির্মাতা হতেই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। তাই অভিনয়ের পাশাপাশি দুই-একটা নির্মাণও করছি। তবে আমার এত প্রতিভা নেই যে, একসঙ্গে সবকিছু করতে পারবো। এখন যেহেতু অভিনয় করছি, তাই অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান। আপাতত অভিনয়টাই ঠিকঠাক করতে চাই। আমি একজন পরিপূর্ণ অভিনেতা হতে চাই। আর অভিনয়ের মধ্যেই তো সব চরিত্র আসে। আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার চরিত্রগুলোর মধ্যে বৈচিত্র্য আনার। আমি সব ধরনের চরিত্রেই কাজ করেছি। তবে নেগেটিভ চরিত্রের প্রতি আমার একটু দুর্বলতা আছে। এমন চরিত্রে কাজ করে খুব মজা পাই।

 

নিজের অভিনয় পরিকল্পনা ও চরিত্র প্রসঙ্গে অভিনেতা রাসেদ মামুন অপু