আজ পুনরায় প্রিমিয়ার লিগ শুরু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২১:৪০

প্রিমিয়ার ফুটবল লিগের

পয়েন্ট তালিকা

                  ম্যাচ  জয়   ড্র    হার  গোল  পয়েন্ট

বসুন্ধরা কিংস      ৪       ৪       ০      ০      ৮/১     ১২

আবাহনী             ৪       ৩      ১      ০      ৬/২     ১০

শেখ রাসেল        ৪       ৩      ১      ০      ৫/২     ১০

শেখ জামাল        ৩       ৩      ০      ০      ১০/২   ৯

সাইফ স্পোর্টিং    ৪       ২       ১      ১      ৫/৪     ৭

চট্টগ্রাম আবাহনী   ৪       ২       ০      ২      ৩/৩     ৬

মোহামেডান        ৪       ১       ২      ১      ৭/৫     ৫

মুক্তিযোদ্ধা          ৩       ১       ০      ২      ৩/৪     ৩

পুলিশ এফসি      ৩       ১       ০      ২      ২/৩     ৩

উত্তর বারিধারা    ৩       ০      ১      ২      ৩/৬     ১

ব্রাদার্স ইউনিয়ন   ৪       ০      ১      ৩      ৪/৮     ১

রহমতগঞ্জ           ৪       ০      ১      ৩      ১/৬     ১

আরামবাগ          ৪       ০      ০      ৪      ০/১১   ০

স্পোর্টস রিপোর্টার

দুই দিন বিরতি দিয়ে আজ আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল ঢাকা এবং কুমিল্লায় খেলা রয়েছে। ঢাকায় বিকালে আবাহনী খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে, সন্ধ্যায় শেখ রাসেল খেলবে মুক্তিযোদ্ধার বিপক্ষে।

আগামীকাল কুমিল্লায় আরো একটি বড় ম্যাচ রয়েছে। এই ম্যাচে মোহামেডান খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে, বিকাল ৩টায়। গত বৃস্পতিবার শক্তিশালী দল আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল মোহামেডান। দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া মোহামেডান। সেই রাতেই মোহামেডান ঢাকায় ফিরে আসে এবং গতকাল বিকালে আবার কুমিল্লায় চলে যায়। আজ সকালে বসুন্ধরা কিংস কুমিল্লায় যাবে। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি মোহামেডান এবং বসুন্ধরা কিংসের ভেন্যু। এই ভেন্যুতে খেলতে গিয়ে আবাহনী প্রথম পয়েন্ট নষ্ট করেছে। সেই ক্ষতি পূরণ করতে আবাহনীকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে আবাহনী তাকিয়ে থাকবে মোহামেডানের দিকে। কারণ মোহামেডান যদি বসুন্ধরাকে থামিয়ে দিতে পারে, পয়েন্ট কেড়ে নিতে পারে তাহলে সেটা আবাহনীর জন্য খুশির খবর হতে পারে। লিগের গত মৌসুমে কুমিল্লার মাঠে মোহামেডান ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংসকে।

আজকের খেলা

রহমতগঞ্জ ও উত্তর বারিধারা। ব্রাদার্স ও পুলিশ। ৩টা ৩০ ও ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।