আমাদের দেশে দর্শনীয় অনেক স্থান রয়েছে। প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এই জায়গাগুলোর সৌন্দর্য উপভোগ করতে যান। এ সমস্ত দর্শনীয় স্থান বাংলাদেশকে বিশ্বে পরিচিত করে তোলে—এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু দর্শনীয় স্থানগুলোতে চোখে পড়ে ময়লার স্তূপ। পানির বোতল থেকে শুরু করে বিভিন্ন জিনিসের মোড়ক, জুতো, কাপড় ও পলিথিনসহ নানা আবর্জনা মানুষ নির্দ্বিধায় এখানে সেখানে ফেলা হচ্ছে। ফলে পরিবেশদূষণে দর্শনীয় স্থানগুলো হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। এ ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া জরুরি।
আনিকা তাবাসসুম রিশা
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা
