গত বছর জামালপুর জেলার প্রধান শহরের প্রবেশদ্বার গেইটপাড় সংলগ্ন প্রধান সড়কটি প্রশস্ত করার জন্য রাস্তার দু পাশের অনেক দোকান, বহুতল ভবন ভেঙে ফেলা হয়। কিন্তু আজ প্রায় এক বছর অতিক্রান্ত। তার পরও রাস্তা প্রশস্ত করার দৃশ্যত কোনো কাজ শুরুই হয়নি। অন্যদিকে গেইটপাড়েই ফ্লাইওভার তৈরির কাজ প্রায় দেড় বছর আগে শুরু হলেও দুটি পিলার তৈরির পর ফ্লাইওভারের কাজের আর কোনো অগ্রগতি নেই। ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তা ও ফ্লাইওভারের কাজ দ্রুত শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তাহমীদ হাসান শোভন
শিক্ষার্থী, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
