সফলতা অর্জনে হাতিয়ার শিক্ষা —ডিএমপি কমিশনার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মানুষের জীবনে সফলতার জন্য সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই। প্রত্যেকের জীবনে সার্বিক সাফল্যের একমাত্র হাতিয়ার শিক্ষা। এই শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে। গতকাল শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের ?উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৯১৫ জনকে শিক্ষাবৃত্তি-২০২০ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, মাদকাসক্তি ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয়েছে, তাদের অধিকাংশই বন্ধুবান্ধব দ্বারা প্রভাবিত হয়েছে। তাই বন্ধু নির্বাচনের সময় সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।