নকল অ্যালো ভেরা জেলে বাজার সয়লাব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:০৪

বাজারে বিক্রি হচ্ছে নকল অ্যালো ভেরা জেল। যা ন্যাচার রিপাবলিক অথবা জেল উৎপাদনকারী কোম্পানির অনুমোদিত কোনো সরবরাহকের দ্বারা বাংলাদেশের বাজারে বিক্রি করা হচ্ছে না। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ধানমণ্ডি এবং মিরপুর এলাকার অনেক অভিজাত ব্র্যান্ড শপ এবং ই-কমার্স সাইটে এ ধরনের নকল অ্যালো ভেরা জেল বিক্রি করা হচ্ছে। এ নিয়ে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছে বেলাফেস লিমিটেড।

তাদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী এই কাজে জড়িত। তারা ন্যাচার রিপাবলিকের নামে নকল সুথিং ও ময়েশ্চার অ্যালো ভেরা ৯২ শতাংশ সুথিং জেল বাজারে বিক্রি করছে। এতে করে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন।

বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্র্যান্ড ‘ন্যাচার রিপাবলিক’ অ্যালো ভেরা জেল তৈরি করে। বিশ্বজুড়ে এই কোম্পানির ৮শ’র বেশি স্টোর রয়েছে। ন্যাচার রিপাবলিক এর দুইশত পঞ্চাশেরও বেশি পণ্যের মধ্যে ব্ল্যাক বিন শ্যাম্পু, শিট মাস্ক, গুডস্কিনঅ্যাম্পুল, সুপার অ্যাকুয়া ক্রিম, সিকা সিরিজ, আরগান এসেনশিয়াল ডিপ কেয়ার শ্যাম্পু সবচেয়ে জনপ্রিয়। তবে, এই ব্র্যান্ড এর সর্বাধিক বিক্রিত পণ্য অ্যালো ভেরা জেল। ২০২০ সাল হতে এই ব্র্যান্ডের ড্রিস্টিবিউটর ‘মহিনুর বাংলাদেশ’। প্রতিষ্ঠানটি বলছে, কোভিড-১৯ এর কারণে তারা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। তবে তারা ন্যাচার রিপাবলিকের এক্সক্লুসিভ ড্রিস্টিবিউটর পাওয়ার খবর টেলিফোন, চিঠি এবং সরাসরি সাক্ষাতের মাধ্যমে সকল পাইকারি ও বৃহৎ খুচরা বিক্রেতাদের জানিয়েছেন।

নকল এড়াতে অতি সাম্প্রতিককালে বাংলাদেশের বাজারের জন্য অ্যালো ভেরা জেলের গায়ে দুটি হলোগ্রাম সংযুক্ত করা শুরু করেছে ন্যাচার রিপাবলিক। গত ডিসেম্বর থেকে বাংলাদেশে সরবরাহকৃত সকল পণ্যের গায়ে দুইটি হলোগ্রাম না থাকলে পণ্যটি নকল বলে গণ্য হবে। এমনকি কোনো বিক্রেতা বা আমদানিকারক যদি দাবি করেন যে, তাদের পণ্য পূর্বে ক্রয় করার কারণে কেবল একটি হলোগ্রাম আছে, তবে তা হবে সম্পূর্ণ অযৌক্তিক- এমনটাই দাবি করেছেন তারা।

সম্প্রতি ‘মহিনুর বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বেলাফেস লিমিটেড’ হয়েছে। বেলফেস লিমিটেডের অনুমতি ব্যতীত ন্যাচার রিপাবলিকের যেকোনো পণ্য বাংলাদেশে আমদানি এবং সরবরাহ করা বেআইনি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০১৪ সালের পিটিশন নং ১১১৬৩ অনুযায়ী অন্য কোনো দেশ হতে Parallel Import বেআইনি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি আইন অনুযায়ী, বেআইনি পণ্য বিক্রয় এবং ক্রয় একটি শাস্তিযোগ্য অপরাধ। ব্র্যান্ডের ভাবমূর্তি এবং পণ্যের গুনগতমান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে মূল কোম্পানির ন্যায় বেলাফেস লিমিটেড অননুমোদিত এবং নকল পণ্য জব্দ এবং ধ্বংস করার অথবা এই ধরনের পণ্যের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ অধিকার ধারণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশে ন্যাচার রিপাবলিকের সকল পণ্যের গায়ে আমদানিকারক আবং সরবরাহক হিসেবে ‘বেলাফেস লিমিটেড’-এর স্টিকার সংযুক্ত করা হচ্ছে। বুয়েট, আইবিএ, ইউল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিআইইউ হতে পাস করা তরুণ মেধাবী গ্র্যাজুয়েট পেশাদারদের দ্বারা বেলফেস লিমিটেড কোম্পানিটি পরিচালিত হয়।

www.belasea.com বেলাফেস লিমিটেডের সত্ত্বাধীন একটি অনলাইন স্টোর, যেখান হতে গ্রাহকরা অনুমোদিত বিউটি পণ্য খুচরা মূল্যে ক্রয় করে থাকেন। বর্তমানে বেলাফেসের ভ্যালেন্টাইন অফার চলছে, এই অফারে রয়েছে সর্বোচ্চ ৭১ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাইকারি ক্রয়ের ক্ষেত্রে ন্যাচার রিপাবলিকসহ বিভিন্ন কোরিয়ান ব্র্যান্ডের বিউটি পণ্য ক্রয় করতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে আসতে পারেন www.belaface.be ওয়েবসাইটে।

ইত্তেফাক/বিএএফ