ভবনগরের হনুমানদের খাদ্যের ব্যবস্থা হচ্ছে!

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:০৯

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের ভবনগরের হনুমান বনবিভাগের আওতায় অবশেষে খাদ্য পেতে যাচ্ছে। এখানে দুই শতাধিক হনুমান রয়েছে। বর্তমানে খাদ্য-সংকটের কারণে হনুমানগুলো বিভিন্ন দিকে ছুটাছুটি করছে এবং খেতখামারে ও লোকজনের বাড়িতে উপদ্রব করছে। কখনো কখনো অঙ্গহানি ও ফাঁদে জড়িয়ে হনুমান মারা যাচ্ছে। এ ব্যাপারে মানবাধিকার সংগঠন আরডিসির পক্ষ থেকে প্রধান বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়। বন সংরক্ষক (সিএফ) সামাজিক বনাঞ্চল যশোরের কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বলেন, আমরা এলাকা পরিদর্শন করেছি। সেখানকার হনুমানগুলো সংরক্ষণ করা প্রয়োজন এবং আমরা সরকারিভাবে হনুমানগুলোর খাদ্য ব্যবস্থার চেষ্টা করছি।