রাজৈরে যুবককে বিনাশ্রম দণ্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১২

৩৭ কচ্ছপ ও ৮৭ খোলস জব্দ

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট শনিবার রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রাম থেকে ৩৭টি কচ্ছপ ও ৮৭টি কচ্ছপের খোলস জব্দ করেছে। এ সময় এক যুবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কচ্ছপ ও কচ্ছপের মাংস বিক্রির দায়ে ভবতোষ সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য এ তথ্য জানান।