নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সরকারি আঞ্জুমান সরকারি উচ্চবিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড-২০২১। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেনের (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। মেলায় জেলার বিভিন্ন স্কুল থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ৪০টি স্টল স্থাপন করা হয়েছে।
