কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর পৌরসভার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার পিঠা উত্সবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পিঠা উত্সবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে পিঠা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের আহ্বানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবির ও পৌর মেয়র মুজিবুর রহমান পিঠা উত্সবে অংশগ্রহণ করেন।
