মনিরামপুর (যশোর) সংবাদদাতা
মনিরামপুরে শুক্রবার রাত ১০টার দিকে মুকুল হোসেন (৩৩) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শিরালী মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুকুল ঐ গ্রামের আমিন মোড়লের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান জানান, স্থানীয় একটি কবরস্থানের পাশে দুর্বৃত্তরা মুকুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মনিরামপুর থানার ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান জানান, স্থানীয় কোন্দলের জেরে মুকুল খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
