স্বরূপকাঠিতে নৌকাডুবি শিশু নিখোঁজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১৩

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবিতে ফারহানা (২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বালিহারী স্কুলসংলগ্ন খালে ঐ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিহারী গ্রামের মো. অলিউল ইসলাম তার স্ত্রী ও দুই বাচ্চাসহ ছোট নৌকাযোগে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা অলিউল, তার স্ত্রী ও এক বাচ্চাকে উদ্ধার করে। কিন্তু শিশু ফারহানা নিখোঁজ হয়।

ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।