নাগেশ্বরীতে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১৩

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে গত শুক্রবার রাতে ৩৩ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হাফিজুর রহমান ও রবিউল ইসলাম বয়াতী। নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, তিনি এসআই আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বের হন। এ সময় গোপন খবরের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট বাজারে একটি আলুভর্তি পিকআপে তল্লাশি চালিয়ে ঐ গাঁজা জব্দ এবং দুই জনকে গ্রেফতার করেন। পিকআপটি ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক ধরে কুড়িগ্রাম অভিমুখে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।