রাজশাহীতে শুরু হয়েছে চাকরি মেলা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬

রাজশাহীতে শুরু হয়েছে চাকরি মেলা। বিডিজবস ডটকমের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা চলে।

ঢাকা ও রাজশাহীর ৩০টি প্রতিষ্ঠান ২০০ এর অধিক লোকবল নিয়োগের উদ্দেশ্যে এ মেলায় অংশগ্রহণ করছে। মেলায় বিভিন্ন কোম্পানি তাদের আগে থেকে অফার করা পদের বিপরীতে সিভি সংগ্রহ করে। বুধবার শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেবে প্রতিষ্ঠানগুলো।

চাকরি-প্রার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

২ হাজারের বেশি চাকরিপ্রার্থী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে বলে আশা করছে বিডিজবস ডটকমের।

আরো পড়ুন: হাতে চিপস দিয়ে অপহরণ, ২০ ঘণ্টা পর মিলল লাশ

ইত্তেফাক/জেডএইচ