বরিশাল অফিস
বরিশাল শিল্পনগরীর বিসিক ভবনে উত্পাদনশীলতা উন্নয়ন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে বৃহস্পতিবার সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার প্রশিক্ষণার্থীদের মধ্যে এই সনদ তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বিসিক মালিক সমিতির সভাপতি ও ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সনদ বিতরণ শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিসিকের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কর্মরত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা প্রশাসক উত্পাদনশীল শিল্প পণ্যের কাঁচামাল আমদানি, উত্পাদিত পণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ ও রপ্তানির বিষয় নিয়ে আলোচনা করে পরামর্শ দেন।
