বঙ্গবন্ধু সেতু রিসোর্ট এরিয়াতে এটিএম বুথ স্থাপন বিষয়ে ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক মো. রেজাউল হায়দার
০০০
গতকাল শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান উপস্থিত ছিলেন
০০০
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা করছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শুক্রবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, হেলথকেয়ার লাইফ সাইসেন্স লিমিটেডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামগ্রিকভাবে ৪০ একর জমিতে ৪২ কোটি ৩৭ লাখ ডলার (৩৬০০ কোটি টাকা) বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। প্রতিষ্ঠানটি মূলত এক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস এবং ফরমুলেটেড ফার্মাসিউটিক্যালস পণ্য উত্পাদন করবে
০০০
গতকাল মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্সে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি
০০০
বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বৃহত্তম কারখানা সিরাজগঞ্জের বাঘাবাড়ী কারখানা প্রাঙ্গণে বাঘাবাড়ীঘাট, ভাঙ্গুড়া, লাহিড়ীমোহনপুর ও শাহজাদপুর পূর্বাঞ্চল দুগ্ধ এলাকার আওতাধীন কেন্দ্রীয় ও প্রাথমিক দুগ্ধ উপাদনকারী সমবায় সমিতি লি. এর কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত দুগ্ধ উত্পাদনকারী সমবায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত দুগ্ধ উত্পাদনকারী সমবায়ীদের নিকট ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসিবুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) অমর চান বনিক, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হামিদ লাবলু, প্রাক্তন চেয়ারম্যান মো. হাসিব খান তরুন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মো. শফিকুর রহমান শফি প্রমুখ
০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২১ শনিবার রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ.বি. এম. ইকবাল। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমসহ আরও অনেকেই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
