প্রতিটি লিমিটেড কোম্পানিতে কস্ট অডিটিং প্রয়োগের আহ্বান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১৭

 

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সম্প্রতি ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস মিলনায়তনে ‘কস্ট অডিট ইন ফারটিলাইজার ইনডাস্ট্রিজ’ বিষয়ে এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ভারচুয়ালি প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় কস্ট অডিট বিষয়ে বিশেষজ্ঞ আইসিআইয়ের উপদেষ্টা সিএমএ বিবি গয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

আইসিএমএবির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ এর সভাপতিত্ব করেন। আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এএসএম শায়খুল ইসলাম এফসিএমএ সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বলেন, কস্ট অ্যাকাউন্ট্যান্টগণ তাদের পেশাদার দক্ষতা কাজে লাগিয়ে অর্থনীতির বিভিন্ন পরিসরে অনেক অবদান রাখতে সক্ষম। তিনি প্রতিটি লিমিটেড কোম্পানিতে কস্ট অডিটিং প্রয়োগের বিষয়টি বাস্তবায়নের জন্য জোর দেন।—প্রেস বিজ্ঞপ্তি