এ কে এম মুসা
দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এ কে এম মুসার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষ্যে গত শুক্রবার তার চুয়াডাঙ্গা পুরাতন মাদ্রাসা পাড়ার নিজ বাড়ি রাবেয়া নীড়ে বাদ আসর শিরনি বিতরণ ও পুরাতনপাড়া মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের (১৯৬৬) প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সম্পাদক ও সভাপতি এবং দৈনিক সংবাদ, এসোসিয়েট প্রেস অফ পাকিস্তান (এপিপি), দি নিউ নেশন, বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই), বাংলাদেশ টাইমস এবং বাংলাদেশ বেতারের সংবাদদাতা ছিলেন। দায়িত্ব পালন করেছেন চুয়াডাঙ্গায় কচি-কাঁচার আসরের সংগঠক ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী) চুয়াডাঙ্গার সভাপতি হিসেবে।
