হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন হেফাজতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। উল্লেখযোগ্য অন্য পদের মধ্যে সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা নাজমুল হাসান, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মুফতি এনামুল হক বসুন্ধরা, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা রশিদ আহমদ মেরাজনগর, মাওলানা জসীমউদ্দীন লালবাগ, মাওলানা জুবায়ের আহমদ লালবাগ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ খিলগাঁও ও মুফতি মহিউদ্দিন মাসুম ধৌর। সহসাধারণ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উত্তরা, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আবু তাহের খান ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম।
