চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির প্রথম ভিসি অধ্যাপক নাছিম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০০:২১

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সেন্টারের পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ছিলেন।

গত ২৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মেয়াদ ৪ বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন তিনি। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।—প্রেস বিজ্ঞপ্তি