জেসুসের গোলে শীর্ষস্থান অক্ষুণ্ণ সিটির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৭:০৮

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট তালিকার তলানীর দলের বিপক্ষে স্বরুপে দেখা গেল না ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির আক্রমণভাগকে। তবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে প্রত্যাশিত জয় ঠিকই পেয়েছে তারা। তাতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত অক্ষুণ্ণ রয়েছে পেপ গুয়ার্দিওলার দলের।

আরও পড়ুনঃ হারের তিক্ত স্বাদ রিয়ালের

প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে সিটি। টানা সাত জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা ৪ পয়েন্টে এগিয়ে গেল। সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জয়ী দলটি। লিগে এখন পর্যন্ত ২০ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৪৪।

ইত্তেফাক/টিআর