মিতু হত্যা: তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১১:০৯

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এই প্রতিবেদন দেন।

আগামী ৪ ফেব্রুয়ারি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেছেন। ঐ দিন এক আসামি ওয়াসিমের জামিনের উপর শুনানি হবে।

আরও পড়ুন: মিতু হত্যার তদন্তের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারি মিতু হত্যা মামলার তদন্তের  অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে।’

গত বছরের ২ ডিসেম্বর মিতু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন চায় হাইকোর্ট। আসামি ওয়াসিমের জামিন শুনানিকালে হাইকোর্ট এ আদেশ দেয়।

ইত্তেফাক/এমআর