কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১১:৪২

কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রবিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় সূর্য ঢেকে থাকায় মিলছে না উত্তাপ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। 

আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে উত্তর জনপদ

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

ছবি: ইত্তেফাক

সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না। তীব্র শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবীরা। কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা।

আরও পড়ুন: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/এএএম