ভ্যাকসিন সরবরাহে দেরি হওয়ায় হুমকি জার্মানির 

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৪:৪৮

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় ল্যাবরেটরিগুলোর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার। অ্যাস্ট্রাজেনকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল জার্মানি। 

দেশটির অর্থমন্ত্রী পিটার আলতামিয়ার জার্মান দৈনিক দিয়ে ওয়েল্টকে বলেছেন, কোম্পানিগুলো তাদের বাধ্য বাধকতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আমাদেরকে আইনী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে। 

ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনকা প্রতিশ্রতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও কোম্পানীটির মধ্যে উত্তেজনা শুরু হয়। 

কোম্পানিটি বলছে, ইউরোপের একটি কারখানায় সমস্যা দেখা দেয়ায় তারা এখন ইইউকে প্রতিশ্রুতির এক চর্তুথাংশ কেবল সরবরাহ করতে পারবে।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন ট্রাম্পের ৫ আইনজীবী 

এদিকে অ্যাস্ট্রাজেনকাই কেবল এ সমস্যায় পড়েছে তা নয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় গত সপ্তাহে ইতালি মার্কিন ঔষধ কোম্পানি ফাইজারের বিরুদ্ধেও আইনী পদক্ষেপের হুমকি দিয়েছে। 

ইত্তেফাক/এসআর