কলকাতায় তৃতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসব ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি ছবি। এর মধ্যে ৭টিই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি বলে জানা গেছে।
তথ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, জয়া আহসান, ফেরদৌস, পূর্ণিমা, রিয়াজ প্রমুখ।
চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন। উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি ছবি যার ৭টিই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।
আরও পড়ুন: শিশু চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলো হলো- জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক।
বাকি ২৫টি ছবির মধ্যে রয়েছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘পদ্ম পাতার জল’, ‘বাপজানের বায়স্কোপ’, ‘মুসাফির’, ‘আয়নাবাজি’, ‘সত্তা’, ‘ভুবনমাঝি’, ‘সেরা নায়ক’, ‘পোড়ামন ২’, ‘দেবী’, ‘আবার বসন্ত’, ‘ইন্দুবালা’, ‘শাহেনশাহ’, ‘অন্তরজ্বালা’, ‘মায়া দ্য লস্ট মাদার’, ‘কাঠবিড়ালী’, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’, ‘জন্মসাথী’, ‘গণআদালত’, ‘হীরালাল সেন’, ‘কাঙ্গাল হরিনাথ’, ‘ইসমাইলের মা’, ‘শাটল ট্রেন’ ও ‘ন ডরাই’।
ইত্তেফাক/বিএএফ
