স্ত্রী বেশি সফল হওয়ায় মন খারাপ হয়না স্বামীর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:১২

সাত বছর প্রেমের পর রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। এখন তারা বলিউডের জনপ্রিয় দম্পতি। কারণ, এতোদিন তারা সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেননি। সেটার হয়তো প্রয়োজন পড়েনি। দীপিকা যেন বুঝতে পেরেছিলেন রণবীরই সেই মানুষ, যার সঙ্গে সারা জীবন কাটানো যায়।

কিছু দিন আগে সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের সবচেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে দীপিকা জানান, যখন তাদের বিয়ে হয়েছিল, সে সময়ে দীপিকা একজন অভিনেত্রী হিসেবে রণবীরের চাইতে অনেক বেশি সফল। রোজগারও তার বেশি। কিন্তু তা নিয়ে কোনও সমস্যা ছিল না রণবীরের। স্বামীকে যে নিজের স্ত্রীর থেকে বেশি রোজগার করতেই হবে, এমন পুরুষতান্ত্রিক ধারণায় বিশ্বাসী ছিলেন না অভিনেতা। কোনও দিন এ সব নিয়ে রণবীরের আত্মাভিমানে আঘাত লাগেনি।

দীপিকা এমন কথা কেনো বললেন দীপিকা? কারণ একটাই। তিনি সবাইকে জানাতে চান- কেবল ভালবেসে রণবীরকে বিয়ে করেননি তিনি। রণবীর তাকে শ্রদ্ধা করেন, মর্যাদা দেন। আর তাই এতোটা নিশ্চিত হয়ে বিয়ে করেছেন তিনি রণবীরকে।

আরও পড়ুন: রেজিস্ট্রির পর এবার বৈদিক রীতিতে বিয়ে করছেন ওম-মিমি

অভিনেত্রীর কথায়, স্বামীর থেকে আমি বেশি সফল অভিনেত্রী, তা নিয়ে রণবীরের কোনও দিন কোনও সমস্যা হয়নি। অকপটে সেই কথা সে স্বীকারও করে নেয়। এ রকম বহু সময় গেছে, আমি কাজের ব্যস্ততায় বাড়ি ফিরতে পারছি না। কিন্তু তা নিয়ে একটা কথাও আমাকে শোনায় নি রণবীর। আর সে জন্যই আমাদের সম্পর্কটা এতটা অভিনব।

ইত্তেফাক/বিএএফ