প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারো রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন ৪২ জন বিশিষ্ট নাগরিক।
বিশিষ্ট নাগরিকদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক রাষ্ট্রপতিকে এই চিঠি পাঠান। তাদের চিঠিটি বাহকের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে সরাসরি পাঠানো হয়েছে বলে জানান শাহদীন মালিক।
চিঠিতে বলা হয়, আমাদের (৪২ নাগরিক) অভিযোগের বিষয়ে সামনাসামনিভাবে অবগত করার জন্য আপনার (রাষ্ট্রপতির) সুবিধামতো সময়ে সাক্ষাতের অপেক্ষায় আছি।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর ৪২ জন নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত করার লক্ষে বাংলাদেশ সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল গঠন করার আবেদন জানিয়ে একটি চিঠি দেওয়া হয়।
ইত্তেফাক/ইউবি
