বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২৬তম ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার সংগ্রহ ৮ উইকেটে ১৫৩ রান।
কুমিল্লার পক্ষে ব্যাটিংয়ে নেমে ওপেনার এনামুল হক বিজয় ১ রানেই সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক ইমরুল কায়েস ৭ রানে ফিরে গেলে মাঠে আসেন শামসুর রহমান। তার সঙ্গে জুটি গড়েন মাঠে থাকা আরেক ওপেনার তামিম। ২৯ বলে তামিম করেন ৩৪ রান। শামসুর ৩৫ বলে করেন ৪৮ রান। এরপর শহীদ আফ্রিদি ৮ বলে করেন ১৬ রান। থিসারা পেরেরা ১২ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। লিয়াম ডসনের ব্যাট থেকে আসে আরও ৬ রান।
আরও পড়ুন: ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট
অপরদিকে বল হাতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান তার ৪ ওভারে তুলে নেন তিনটি উইকেট। আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন দুইজনই তাদের নির্ধারিত ৪ ওভারে দুটি করে উইকেট পান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা। তাদের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে ৬ রান।
ইত্তেফাক/জেডএইচডি
