ফের আটক নাভালনির স্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:০৩

পুতিনবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী জুলিয়া নাভালনায়াকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে আবারো আটক করেছে পুলিশ। রবিবার পুতিনবিরোধী আন্দোলন চলাকালে তাকে আটক করা হয়। নাভালনির সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। 

 বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার নাভালনির ২ হাজার ৭০০-এর বেশি সমর্থককে আন্দোলন থেকে আটক করা হয়েছে।  

 এর আগের সপ্তাহেও পুতিনবিরোধী আন্দোলনের সময় আটক হয়েছিলেন নাভালনির স্ত্রী। 

ইত্তেফাক/এআর