কুলভূষণ যাদবের বিচারে আইসিজের রায় মানা হয়নি: নয়াদিল্লি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:৩২

কুলভূষণ যাদব মামলার ক্ষেত্রে পাকিস্তান আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই নিন্দা জানান । 
 
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অনুরাগ শ্রীবাস্তব  বলেন, পাকিস্তান সরকার তেমন পরিবেশ তৈরি করতে পারেনি যেখান থেকে কুলভূষণের মামলাটি সঠিকভাবে চ্যালেঞ্জ করা যাবে। 

 গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পঞ্চাশ বছর বয়সী অবসরপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনী অফিসার কুলভূষণ যাদবকে পাকিস্তানের সামরিক আদালত ২০১৭ সালের এপ্রিল মাসে মৃত্যুদণ্ডে দন্ডিত করেছিল। এমনকি পাকিস্তান ভারতীয় রাষ্ট্রদূতদেরকেও কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে দেয়নি। অন্যদিকে হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ২০১৮ সালে পাকিস্তানকে “পর্যালোচনা ও পুনর্বিবেচনা” করা উচিত।

  ২০১৬ সালের পর থেকে প্রায় ৫ বছর হতে চললেও ভারতে ফিরে আসা হয়নি কুলভূষণের।  পাকিস্তানের অভিযোগ, “বালুচিস্তান থেকে চরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ইরান থেকে অবৈধ ভাবে পাকিস্তানে অনুপ্রবেশ করেছিলেন কুলভূষণ যাদব।” ভারতের তরফে সেই অভিযোগ নস্যাৎ করে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরে ব্যবসা করতেন কুলভূষণ। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পাকিস্তান।

অন্যদিকে প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদব ন্যায়বিচার পাবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ পাক সেনার হাতে গত বছরের নভেম্বরে মৃত্যু হয়েছে মোল্লা ওমর ইরানি নামে এক সন্ত্রাসবাদীর। সে-ই ইরান থেকে কুলভূষণ যাদবকে অপহরণ করে নিয়ে এসে তুলে দিয়েছিল পাক সেনাবাহিনীর হাতে। ফলে তাকে সাক্ষী বানিয়ে হয়তো বিচার পেত কুলভূষণ। কিন্তু এখন সেই রাস্তা বন্ধ।  

ইত্তেফাক/এআর