কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মারা গেছে ২০ হাজার ১৬ জন। আর আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭৮ হাজার ১১৯ এবং সুস্থ হয়েছে ৭ লাখ ৪ হাজার ৭৯৩ জন। প্রতিদিন কানাডায় করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
অনেক হাসপাতালেই রোগী ধারণের সক্ষমতা ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় কানাডায় কোভিড-১৯ এ মারা গেছে ১৫১ জন।
এদিকে ফাইজার ও মর্ডান ছাড়াও করোনা ভ্যাকসিনের আরও একটি টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগের কার্যক্রম শুরু করেছে কানাডা। নিজেদের আবিষ্কৃত, উদ্ভাবিত এবং উৎপাদিত এই টিকার নাম এমআরএনএ টিকা। গত ২৭ জানুয়ারি থেকে তা পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে তা প্রয়োগ করা হয়।
খবরে প্রকাশ, টরন্টো ভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস জানিয়েছে, এই টিকার সুফল পাওয়া গেলে ক্যালগেরিতে উৎপাদন করবে এবং মেডিকাগোর টিকাটি উৎপাদিত হবে আমেরিকার নর্থ ক্যারোলিনায়।
রোগ নিয়ন্ত্রণের জন্য কুইবেক প্রদেশে চলছে রাত্রিকালীন কার্ফু আর অন্টারিও প্রদেশে চলছে লক ডাউন। আজ আবারও অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এক বার্তায় ‘স্টে হোম, সেইফ লাইফ’কে বিভিন্ন ভাষার সাথে বাংলাতেও বলেন, ঘরে থাকুন।
ইত্তেফাক/এএএম
