মিয়ানমার এখন একটি বিপজ্জনক পথে। দেশটির সেনাবাহিনী এই পদক্ষেপ বেপরোয়া। বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা জোনাথন হেড এমন মন্তব্য করেছেন।
এক বিশ্লেষণী প্রতিবেদনে তিনি বলেছেন, ‘১৯৬২ সালে বেসামরিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পর দেশটির সেনাবাহিনী ফের অভ্যুত্থান ঘটনা। এটি দেশটির সংবিধান লঙ্ঘন। যা গত শনিবার দেশটির সামরিক বাহিনী প্রতিশ্রুতি দিয়েছিল সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী।’
তিনি লিখেছেন, ‘গত নভেম্বরের নির্বাচনে দেশটির সেনাবাহিনী সমর্থিত দল ইউএসডিপি তেমন একটা সুবিধা করতে পারেনি। যদিও এনএলডি ২০১৫ সালের নির্বাচনের তুলনায় বেশি ভালো করে। ’
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/এসআর
