কৃষক সেজে আসামি ধরলো পুলিশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১১

কৃষকের বেশ ধারণ করে দুই বছরের সাজাপ্রাপ্ত এবাদুল্লাহ নামের এক আসামিকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। 

রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার রাখসার বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এবাদুল্লাহ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

 

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই আমিরুল ইসলাম, এএসআই আবুল হাশেম ও এএসআই সেলিম রেজা গামছা ও লুঙ্গি পরে কৃষকের বেশ ধারণ করে কাদা-পানি মাড়িয়ে আসামি এবাদুল্লাহকে আটক করেছেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


ইত্তেফাক/এমএএম