মো. কবির হোসেন (সুজন), প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক:বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বা ‘ডেল্টা প্লান-২১০০’ এমন একটি পরিকল্পনা যা সমগ্র একুশ শতকব্যাপি ১৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে। এই মহাপরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে ৮০ টি প্রকল্পের মধ্যে বর্তমানে ২৭টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
ক) কার্য বিভাজনের নীতি কী?
খ) আদেশের ঐক্যের নীতি বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে ১৭টি পরিকল্পনা মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? আলোচনা করো।
ঘ) উদ্দীপকে বাস্তবায়নাধীন প্রকল্প প্রকৃতিগতভাবে কোন পরিকল্পনার পর্যায়ভূক্ত? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: প্রতিষ্ঠানের মোট কাজকে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকে কার্য বিভাজনের নীতি বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর:কোনো অধস্থনের যদি আদেশদাতা একজন মাত্র নির্বাহী বা ঊর্ধ্বতন হয়ে থাকেন এবং অধস্থন যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন তবে সেই আদেশকে আদেশের ঐক্য বলা হয়।
কোন অধস্থন একজন মাত্র ঊর্ধ্বতন এর নিকট থেকে সরাসরি আদেশ লাভ করলে এবং তার কাজের জন্য ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করলে কাজের শৃঙ্খলা ফিরে আসে। কারণ একাধিক উর্ধ্বতনের নিকট হতে আদেশ লাভ করলে দ্বৈত অধীনতার কারণে তার কাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং কাজ ফাঁকি দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। এই জন্য ব্যবস্থাপনায় একজন মাত্র আদেশ দাতার নিকট হতে আদেশ পাওয়ার বিষয়ের উপর নীতি প্রতিষ্ঠিত করা হয়েছে।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে ১৭টি পরিকল্পনা মেয়াদের ভিত্তিতে মধ্যমেয়াদি পরিকল্পনা বলা যায়। এক বছরের অধিক এবং সর্বোচ্চ পাঁচ বছর সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলা হয়।
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বা ‘ডেল্টা প্লান-২১০০’ এমন একটি পরিকল্পনা যা সমগ্র একুশ শতকব্যাপি ১৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ যেহেতু পাঁচ বছর সময়ের জন্য হয় সেহেতু এই ধরনের পরিকল্পনাকে মেয়াদের ভিত্তিতে মধ্যমেয়াদি পরিকল্পনা বলা হয়। এই মহাপরিকল্পনাটি ১৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে। পরের অংশ আগামীকাল
