ভোলায় ফুটবলার বাছাই

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

 ভোলা প্রতিনিধি

তৃণমূল থেকে ফুটবল খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর উদ্যোগে অনূর্ধ্ব-১৫ ফুটবলার বাছাইয়ের দুই দিনব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।  জেলা  পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে পরবর্তিতে বরিশাল বিভাগীয় পর্যায়ে  চূড়ান্ত বাছাই করা হবে।

জেলার ৭ উপজেলা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেয় এই বাছাই কার্যক্রমে। পরে এই খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ মেয়াদি ক্যাম্প করা হবে। এসময় খেলোয়াড় বাছাই করেন বাফুফের ফুটবল কোচ  মো. জামাল হোসেন ও আফজাল হোসাইন। এখান থেকে গড়ে ওঠেই বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আগামী প্রজন্মের এই ফুটবলাররা। গতকাল সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।