ভের্নারের পাশে টুখেল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

সদ্য নিয়োগ প্রাপ্ত চেলসি ম্যানেজার টমাস টুখেল বলেছেন, স্ট্রাইকার টিমো ভের্নারের ছন্দহীনতা ‘তেমন কিছু না’ এবং এই ছন্দপতনের সম্মুখীন ‘বিশ্বের প্রতিটি স্ট্রাইকারেরই হতে হয়’। রবিবার বার্নলির বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এই কথা বলেন তিনি।

টিমো ভের্নার ও কাই হাভার্টজ, এই দুই জার্মানের পিছনে গ্রীষ্মে মোট ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করেছে চেলসি। ধারণা করা হচ্ছে ক্লাবে এই দুই তারকার পূর্ণ উপযোগিতা নিশ্চিত করতেই নিয়োগ দেওয়া হয়েছে স্বদেশি ম্যানেজার টুখেলকে। মৌসুমে লিগে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন হাভার্টজ। ভের্নার গোল পান না ১৩ ম্যাচ ধরে। তবে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না টুখেল। ভের্নার দ্রুতই গোলের দেখা পাবে বলে আশা করছেন এই জার্মান।