কেয়া কসমেটিকসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

কেয়া কসমেটিকস্ লি. এর ২৩তম ও ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আব্দুুল খালেক পাঠান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভীন, পরিচালক মাছুম পাঠান, নিরপেক্ষ পরিচালক ফয়েজউদ্দীন এবং সৈয়দ নুরুল আলম, সিএফও  হুুমায়ন কবির এফসিএ, কোম্পানি সেক্রেটারি মো. নূর হোসেন প্রমুখ। ২৩তম বার্ষিক সাধারণ সভায় স্পন্সর ও সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয় এবং ২৪তম বার্ষিক সাধারণ সভায় ২% স্টক ডিভিডেন্ট এর পরিবর্তে ১% নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি