মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন— সোয়াককে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী সোয়াকের চেয়ারপারসন সূবর্ণা চাকমার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। —প্রেস বিজ্ঞপ্তি
