টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিআর চ্যালেঞ্জ ২০১৯-এর বিজয়ী আপন ওয়েলবিং লিমিটেডের ১৬তম ন্যায্যমূল্যের দোকান স্যাটার্ন টেক্সটাইলস লিমিটেড, টঙ্গী, গাজীপুরে চালু হয়েছে। টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিআর চ্যালেঞ্জ ২০১৯-এর বিজয়ী হওয়ার পর পিভিএইচ বাংলাদেশ তার অংশীদার ফ্যাক্টরিতে এই ওয়েলবিং প্রকল্প চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং এরই অংশ হিসেবে স্যাটার্ন টেক্সটাইলস লিমিটেডের ন্যায্যমূল্যের দোকান চালু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পিভিএইচ বাংলাদেশের কান্ট্রি হেড ও সিনিডর ডিরেক্টর নাজিব সায়েদ, স্যাটার্ন টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ্ এবং আপন ওয়েলবিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশীদসহ সব প্রতিষ্ঠানের অন্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি।
