বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

উপজেলায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বোমা মেশিনের বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, কাচারীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের এস সেভেনটি ক্যানেল সংলগ্ন জমিতে দুইটি বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক জনকে জরিমানা করা হয়েছে।