ইটিপি না থাকায় কোম্পানিকে জরিমানা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

তরল বর্জ্য পরিশোধন (ইটিপি) ব্যবস্থা না থাকা ও আবাসিক কোয়ার্টারে দূষিত পানি ব্যবহূত করায় শায়েস্তাগঞ্জে স্কয়ার ডেনিম কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার অলিপুর শিল্প এলাকায় অবস্থিত এ কোম্পানিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব পুরকায়স্থ জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়েছে। অন্যথায় আবারও অভিযান পরিচালনা করা হবে।