লিফট থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে লিফট থেকে পড়ে জহুরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শহরের মাইজদীর জেনারেল হাসপাতাল সড়কের বেসরকারি জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। সে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জহুরা বেগমের শ্বশুর গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সন্ধ্যায় হাসপাতালের চতুর্থ তলা থেকে নিচে নামার জন্য লিফটে পা দেওয়া মাত্র তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।