মনপুরায় যুবকের কারাদণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণকাজে (সরকারি কাজে) বাধা দেওয়ায় মো. রাব্বি (৩৫) নামে এক জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা এ রায় দেন। রাব্বি উপজেলার হাজীরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের মো. হানিফের ছেলে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, সে ঘর নির্মাণে প্রায়ই বাধা দিত। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে সরকারি কাজের ইট জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।