কামারখন্দে বাল্যবিয়ে
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কনের বাবা আবু ছাইদকে এই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা। তিনি জানান, ঐ গ্রামে গ্রাম-পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারা প্রশাসনের নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলায় গিয়ে গোপনে বাল্যবিবাহ সম্পন্ন করে।
