হেরোইন ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় হেরোইন ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪। রবিবার গভীর রাতে আশুলিয়ার বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, আটককৃত মাদক বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের  মাদকদ্রব্য পাইকারি দরে সংগ্রহ করে ঢাকাসহ  জেলার বিভিন্ন স্থানে খুচরা দরে বিক্রি করত। এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।