গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এবং কীটতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে ব্র্যাক কর্মকর্তাদের জন্য ‘পরিবেশসম্মত উপায়ে বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন ব্যবস্থাপনা’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। কর্মশালায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। ইনস্টিটিউটের সেমিনারকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস এম শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এস এম মাহমুদুজ্জামান।
